ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

লিটনের পর নাঈমের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম স্তরের ঢাকা ও রংপুর বিভাগের ম্যাচে রানের বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটসম্যানরা। ড্রয়ের দিকে এগুচ্ছে টেস্টটি।

প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৫৬ রানের পাহাড়সমান সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। জবাবে তৃতীয় দিন শেষে রংপুর বিভাগের সংগ্রহ ৫ উইকেটে ৩৩৪ রান। ঢাকার প্রথম ইনিংস থেকে ২২২ রান পিছিয়ে আছে রংপুর।

রংপুরের ওপেনার লিটন দাসের (১২২) পর সেঞ্চুরি তুলে নিয়েছেন চার নাম্বারে নামা নাঈম ইসলামও। ২৯৬ বলে ১২ বাউন্ডারি আর ১ ছক্কায় দিন শেষে ১২৪ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ২৭তম সেঞ্চুরি।

হাফসেঞ্চুরি নিয়ে নাঈমের সঙ্গে ব্যাটিংয়ে আছেন তানবীর হায়দার। ১০১ বলে ৭ চারের সাহায্যে ৫২ রানে অপরাজিত এই অলরাউন্ডার। তবে ভালো করতে পারেননি জাতীয় দলের বাইরে থাকা দুই ব্যাটসম্যান নাসির হোসেন আর আরিফুল হক। নাসির মাত্র ১ রানে আর আরিফুল ১৭ রানে সাজঘরের পথ ধরেন।

রংপুরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সুমন খান আর সালাউদ্দিন শাকিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

লিটনের পর নাঈমের সেঞ্চুরি

আপডেট টাইম : ১১:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯