ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আগামী ২৫ অক্টোবরের আগে টেস্ট দল ঘোষণা নয়

ক্রীড়া প্রতিবেদক: মাঝে ওয়ানডে আর টি-টোয়েন্টি নিয়ে মেতে থাকতে হচ্ছে। বিশ্বকাপ উপলক্ষেই এক বছরের বেশি সময় ধরে ওয়ানডে খেলা হচ্ছে। সাথে টি-টোয়েন্টি চর্চা তো চলছেই। সে তুলনায় টেস্ট খুব কম খেলছে বাংলাদেশ ক্রিকেট দল।

শুধু টেস্ট কম খেলাই নয়, দীর্ঘ পরিসরের ক্রিকেট চর্চাই হয়েছে কম। এমন অবস্থাতেই সামনে চলে এসেছে ভারত সফর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দরজায় কড়া নাড়ছে। ৩ নভেম্বর থেকে শুরু বাংলাদেশ আর ভারতের টি-টোয়েন্টি সিরিজ।

১০ নভেম্বর নাগপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ১৪ নভেম্বর শুরু টেস্ট সিরিজ। নির্বাচকরা প্রাথমিকভাবে টি-টোয়েন্টি দল ঘোষণা করলেও টেস্ট দল ঘোষণা বাকি।

সেই দল ঘোষণা কবে হবে? সেখানেও কি টি-টোয়েন্টি স্কোয়াডের মত কোন চমক থাকবে? কৌতুহলের কমতি নেই। প্রথমে শোনা গেল, জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড শেষেই ঘোষণা হবে টেস্ট দল।

কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ জানালেন ভিন্ন কথা। রোববার জাগো নিউজকে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা চাই টেস্ট দলে যারা আছে, তারা আরও এক রাউন্ড খেলুক। তারপর আমরা দল ঘোষণা করবো।’

নান্নু আরও জানান, টেস্ট দলও চূড়ান্ত। আমরা টি-টোয়েন্টি স্কোয়াডের সাথে টেস্ট দলও চূড়ান্ত করে ফেলেছি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভাইয়ের অনুমোদন নেয়াও শেষ; কিন্তু আমরা কৌশলগত কারণে দল এখন ঘোষণা করবো না। সেটা ২৫ অক্টোবরের আগে ঘোষণা না করারও সিদ্ধান্ত নিয়েছি।’
কেন? এর জবাবে নান্নু বলেন, ‘আমরা চাই টেস্ট দলের ক্রিকেটাররা জাতীয় লিগের তৃতীয় রাউন্ডটাও খেলুক। তাতে দীর্ঘ পরিসরের চর্চাটা হবে। সবাই মোটামুটি চার দিনের ম্যাচ খেলার মধ্যে থাকবে। খেলার সাথে থাকবে। তবে টি টোয়েন্টি স্কোয়াডের সাথে ঠিক ২৫ অক্টোবরই তারা অনুশীলন শুরু করবে না। তাদের আরও এক রাউন্ড (যা শুরু হবে ২৪ অক্টোবর থেকে) খেলার সুযোগ করে দিতে চাই আমরা। তাতে করে টেস্টের প্রস্তুতিটাও হবে ভাল।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আগামী ২৫ অক্টোবরের আগে টেস্ট দল ঘোষণা নয়

আপডেট টাইম : ১১:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯