ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কাটছে ঝুঁকি দুর্বল হচ্ছে ফণী

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ চাঁদপুরে ১২৭ মিলিমিটার ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়ায় ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত হয়েছে দেশের প্রায় শতকরা ৫০ ভাগ অঞ্চলে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজ (শনিবার) সকাল সোয়া ১০টায় এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বর্তমানে ঘূর্ণিঝড়টি ফরিদপুর ও ঢাকা অঞ্চলে অবস্থান করছে। বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে আসছে। ফলে ফণী নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।’

এদিকে রাজধানী ঢাকায় গত রাতে বেশ বৃষ্টিপাত হওয়ায় সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের যাতায়াত অপেক্ষাকৃত কম দেখা যায়। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্কুল-কলেজ বন্ধ, ফলে শিক্ষার্থীদের ঘরের বাইরে দেখা যায়নি। জীবিকার প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হয়েছেন তারা ছাতা মাথায় বের হন। সকাল থেকে মুষলধারে না হলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

গত কয়েকদিন যাবত ফণী নিয়ে রাজধানীসহ সারাদেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। সেই আতঙ্ক আস্তে আস্তে কাটছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কাটছে ঝুঁকি দুর্বল হচ্ছে ফণী

আপডেট টাইম : ০১:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯