ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

কানাডায় প্রথম দফায় ফলাফলে এগিয়ে জাস্টিন ট্রুডোর দল

আন্তর্জাতিক ডেস্ক:কানাডায় প্রথম দফায় ভোট শেষে ফলাফলে এগিয়ে আছে জাস্টিন ট্রুডোর ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। সোমবার দেশটির চার প্রদেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। বিরোধী কনসারভেটিভ পার্টি ভোটের আগে ট্রুডোর বিরুদ্ধে বড় ধরনের দুটি কেলেঙ্কারির অভিযোগ আনে। ফলে নির্বাচনে ট্রুডোকে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে। তবে এখন পর্যন্ত যেসব প্রদেশে ভোট হয়েছে তাতে ধারণা করা হচ্ছে লিবারেল পার্টিই আবারও জয়ী হতে যাচ্ছে।

কানাডার ব্রডকাস্টিং কর্প জানিয়েছে, ৩২টি নির্বাচনী জেলার ২৫টিতেই এগিয়ে আছে লিবারেল পার্টি। চার বছর আগে সত্যিকারের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বিশাল এক বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসেন জাস্টিন ট্রুডো। চলতি বছরের নির্বাচনেও তার দলকেই পরবর্তী সরকারে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

২০১৫ সালে ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময় তার মন্ত্রিসভায় নারী-পুরুষের সমান অংশগ্রহণের কারণে বিশ্বের সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিলেন। যা তার দলের প্রধান গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন।

‘কারণ এটা ২০১৫ সাল’ স্মিত হেসে এমন মন্তব্য করেছিলেন প্রথমবারের মতো ক্ষমতায় আসা এই প্রধানমন্ত্রী। তার এই তিনটি শব্দ সে সময় সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

দেশের ৪৩ তম জাতীয় নির্বাচনে ট্রুডোর মূল প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির অ্যান্ড্রু শের। মোট ৩৩৮টি আসনে নির্বাচন হচ্ছে। সরকার গঠনের জন্য একটি দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয়লাভ করতে হবে।

প্রয়াত প্রধানমন্ত্রী এবং লিবারেল পার্টির সাবেক নেতা পিয়েরে ট্যুডোর সন্তান জাস্টিন ট্রুডো। বাবার দেখানো পথেই এগিয়ে যাচ্ছেন তিনি। সোমবার পরিবারের সদস্যদের নিয়ে মন্ট্রিলে ভোট দিয়েছেন ট্রুডো। গত চারদিন ধরে সারাদেশে নির্বাচনী প্রচারণায় বেশ গতিশীল দেখা গেছে তাকে। অপরদিকে নিজের নির্বাচনী জেলা সাস্কাটচেওয়ানে ভোট দিয়েছে শের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

কানাডায় প্রথম দফায় ফলাফলে এগিয়ে জাস্টিন ট্রুডোর দল

আপডেট টাইম : ১১:২৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯