ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

মানিকগঞ্জে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: লাশমানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সিংগাইরের পারিল খুয়ামুড়ি গ্রামের কৃষক আব্দুর রহমানের স্ত্রী দুই সন্তানের জননী হাসিনা বেগমকে (৫৫) শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। বলধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাজেদ খান ও সিংগাইর থানার সাব-ইন্সপেক্টর মিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, ‘শুক্রবার সন্ধ্যার পরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হাসিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ধান ক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তারা ওই নারীর লাশ উদ্ধার করেন। আজ শনিবার সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সাব-ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের পর জানা যাবে কী দিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে। ব্যাপক তদন্ত ছাড়া এই হত্যাকাণ্ডের মোটিভ বলা সম্ভব হচ্ছে না। তবে এই হত্যার পেছনে পূর্বশত্রুতা বা অন্য কোনও কারণ আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

নিহতের ভাশুর (স্বামীর বড় ভাই) হারুন অভিযোগ করেন, ‘দুই প্রতিবেশীর সঙ্গে আমার ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলেছিলো। এ নিয়ে আদালতে মামলাও চলছে। ওই বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

মানিকগঞ্জে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

আপডেট টাইম : ০১:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯