ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ঘূর্ণিঝড়ে ১৫ জনের মৃত্যু সরকারের ব্যর্থতায় : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেন,ঘূর্ণিঝড় ফণী থেকে মানুষকে নিরাপদে রাখতে সরকার ব্যর্থ হওয়ায় ১৫ জনের মৃত্যু হয়েছে । এ ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের কোনো ব্যবস্থাপনা নেই বলেও তিনি দাবি করেন।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে তাঁতী দল আয়োজিত এক প্রতীকী অনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা সোয়া ১১টায় শুরু হয়ে দুপুর সোয়া ২টায় অনশন শেষ হয়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পানি পান করিয়ে নেতাকর্মীদের অনশন ভাঙান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে এ অনশন কর্মসূচি পালিত হয়।
ঘূর্ণিঝড় ফণীর বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, ঘূর্ণিঝড় ফণীতে এ পর্যন্ত ১৫ জন মানুষ মারা গেছে। কিন্তু মারা যাওয়ার কথা ছিল না। আশ্রয়কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষ রাখা হয়েছে। কিন্তু সেই হাজার হাজার মানুষের জন্য রান্না করার কোনো ব্যবস্থা নেই। এই ব্যবস্থা কে করবে? সরকারকেই করতে হবে। কিন্তু সরকার ও প্রধানমন্ত্রীর কোনো ব্যবস্থাপনা নেই। অথচ সরকারের মন্ত্রী-এমপিরা বড় বড় কথা বলছেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ জন্য রাস্তায় নামতে হবে। সরকার যদি মুক্তি না দেন, তাহলে গণতন্ত্র ও বেগম জিয়াকে মুক্ত করতে রাজপথে নামতেই হবে।

রিজভী বলেন, দেশে এক ব্যক্তির শাসনে চলছে। তার ইচ্ছায় বাঁচা-মরা নির্ভর করছে। কারাগারে খালেদা জিয়ার জীবন নিয়ে আমরা শঙ্কায় আছি। কারণ, তিনি অসুস্থ। তাকে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ঢেলে দেয়া হচ্ছে। তাই সরকারকে বলব, সুস্থভাবে বাঁচার জন্য বেগম জিয়াকে মুক্তি দিন।

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনশনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন বাহারসহ দুই শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ঘূর্ণিঝড়ে ১৫ জনের মৃত্যু সরকারের ব্যর্থতায় : রিজভী

আপডেট টাইম : ০৮:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯