ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সাকিবের পাশে থাকবো আইসিসির সিদ্ধান্ত যাই হোক : ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে সিদ্ধান্তই নিক, আমরা আমাদের ক্রিকেটারের পাশেই থাকবো। আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞার যে খবর বেরিয়েছে তার প্রতিক্রিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা বলেছেন।

‘আইসিসি কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটা তো নির্ভরযোগ্য রিপোর্ট নয়। যদি কোনো কঠোর সিদ্ধান্ত আসে বা না আসে যেটাই হোক, আমরা অবশ্যই আমাদের খেলোয়াড় সাকিবের পাশে থাকবো। তাকে কীভাবে রক্ষা করা যায় সে চেষ্টা করবো। তবে যেহেতু এটা আইসিসির বিষয়, আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। খবরে আসার পর বিষয়টি আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি এবং কি করে সুষ্ঠুভাবে সমাধান করা যায়, সে বিষয়টিও দেখছি’-বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

সাকিবের বিতর্কে জড়িয়ে যাওয়া এবং ভারত সফরে না খেললে দলের ওপর কতটা প্রভাব পড়তে পারে সে প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘কোনো খেলোয়াড় যদি খেলে বা না খেলে তার ওপর দল ঘোষণার তো একটা ব্যাপার আছে। এর ওপর অনেক কিছু নির্ভর করবে। ঘটনাটা কি এবং কি হতে যাচ্ছে বিষয়টি জানানোর জন্য আমি ইতোমধ্যে বিসিবির সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আস্বস্ত করেছেন যে, আজকের মধ্যেই এ বিষয়টি নিয়ে আইসিসির কাছে লিখবেন এবং আশা করছি আজকের মধ্যেই জানা যাবে কি হতে যাচ্ছে।’

ক্রিকেটারদের আন্দোলনের পর এমন একটি ঘটনা। অনেকে মনে করছেন সাকিবকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। তেমন কি? ক্রীড়া প্রতিমন্ত্রীর জবাব, ‘না। আমার ধারণা ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এ কারণেই যে, অনেক দিন ধরেই নাকি চলছিল বিষয়টি। হয়তো আমাদের খেলোয়াড়রাই বিষয়টি অবগত করেনি। এটা আমাকে ক্রিকেট বোর্ড জানিয়েছে। বিষয়টি আমার একদম অজানা ছিল। পত্রিকা দেখেই এটা আমি জানতে পেরেছি। জানতে পেরেই আমি ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছি। ক্রিকেট বোর্ডও আমাকে বলেছে, তারাও কিছু জানতো না। সাকিব হয়তো বিষয়টি হালকাভাবে নিয়েছে। হয়তো ভেবেছে কিছু হবে না। এটা যে এতদূর এগিয়েছে, কেউ তা বুঝতে পারেনি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সাকিবের পাশে থাকবো আইসিসির সিদ্ধান্ত যাই হোক : ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৩:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯