ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কাকে

ক্রীড়া ডেস্ক: গত অক্টোবরে পাকিস্তান সফরে গিয়ে রাজার বেশে ফিরেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। কেননা পাকিস্তানকে প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের স্বাদ দিতে পেরেছিল দলটি। তবে এবার এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে খোদ লঙ্কানরাই।

এবারও ঘরের বাইরে, অস্ট্রেলিয়ার মাটিতে। নিজেদের মাঠে উড়তে থাকা অসিদের বিপক্ষে এক ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজটি সরাসরি ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।

আজ শুক্রবার মেলবোর্নের ডেভিড ওয়ার্নারের অপরাজিত ফিফটিতে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার করা ১৪২ রানের সংগ্রহ টপকে যেতে অসিদের খেলতে হয়েছে মাত্র ১৭.৪ ওভার।

১৪৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬৯ রান করে ফেলে অসিরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ আউট হন ২৫ বলে ৩৭ রান করে। বেশিক্ষণ থাকতে পারেননি স্টিভেন স্মিথ (১৩) ও বেন মেকডেরমট (৫)।

তবে চতুর্থ উইকেটে ২৯ বলে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অ্যাশটন টার্নার ও ওয়ার্নার। চলতি সিরিজে টানা তৃতীয় পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে ৫৭ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার। টার্নার করেন ২২ রান।

এর আগে শ্রীলঙ্কার পক্ষে ঠিক ৫৭ রানের ইনিংস খেলেন কুশল পেরেরা। তার এ ফিফটিতে ভর করেই ২০ ওভারে ৬ উইকেট ১৪২ রানের সংগ্রহ পায় তারা। বল হাতে ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন ও প্যাট কামিনস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কাকে

আপডেট টাইম : ১২:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯