ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক: শ্বাসরুদ্ধকর এক লড়াই, কোনোমতেই আন্দাজ করা যাচ্ছিল না কোন দল জিতবে। অবশেষে শেষ হাসিটা হাসলো বাংলাদেশ। নারী ক্রিকেট দল পেলো পাকিস্তানের মাটিতে বহুল আকাঙ্খিত এক জয়।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উত্তেজনাকর এক ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে শেষ ওভারে এসে হারিয়েছে বাংলাদেশ। ১ উইকেট আর ১ বল হাতে রেখে পাওয়া জয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ সমতায় শেষ করেছে মেয়েরা।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল পাকিস্তান। বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ২১০ রানেই আটকে যায় স্বাগতিকদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করে ওপেনার নাহিদা খান। আলিয়া রিয়াজ ৩৬ আর অধিনায়ক বিসমাহ মারুফ করেন ৩৪ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক রুমানা আহমেদ। ৩৫ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। সালমা খাতুন ২টি আর পান্না ঘোষ নেন ১ উইকেট।

লক্ষ্য ২১১ রানের। ২৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে ওপেনার মুরশিদা খাতুন (৪৪) আর চার নাম্বারে নামা ফারজানা হকের (৬৭) দুর্দান্ত ব্যাটিংয়ে দারুণভাবে লড়াইয়ে ফেরে সফরকারিরা।

মুরশিদা খাতুন ফেরার পর ফারজানা হককে সঙ্গ দেন রুমানা খাতুন। তিনি ৩১ রান করে আউট হলে সঙ্গী হন সানজিদা ইসলাম (২০)। তবে ১৮৭ রানের মাথায় ফারজানাকে তুলে নেয়ার পরই টাইগ্রেসদের চাপে ফেলে দেয় পাকিস্তান।

এরপর ১৭ রানের মধ্যে আরও ৫টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ২০৫ রানের মাথায় যখন নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন পান্না ঘোষ, পরাজয়ের শঙ্কা তখন ঘিরে ধরেছে সফরকারিদের।

৯ বলে তখনও ৬ রান দরকার বাংলাদেশের, হাতে উইকেট মাত্র ১টি। নাহিদা আখতার আর জাহানারা আলম সেই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বাঁচিয়েছেন দলকে। জাহানারা ৭ আর নাহিদা ৪ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা

আপডেট টাইম : ০১:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯