ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

টাইগাররা রাজকোটে অনুশীলনে

Bangladesh's Mahmudullah prepares to deliver a ball during a practice session at Arun Jaitley Cricket Stadium in New Delhi on November 1, 2019, ahead of the first T20 internatioinal cricket match between Bangladesh and India. (Photo by Sajjad HUSSAIN / AFP) / IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE

ক্রীড়া ডেস্ক: দিল্লিতে ৩ নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। ৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে গুজরাটের রাজকোটে। এই ম্যাচ খেলতে গতকাল (সোমবার) দিল্লি থেকে রাজকোটে পৌঁছেছে বাংলাদেশ দল।

আজ মঙ্গলবার সকালেই সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন করতে নেমে পড়েছে বাংলাদেশ দল। তবে, এই ম্যাচ নিয়ে আছে শঙ্কা। ম্যাচটিতে হুমকি ঘূর্ণিঝড় ‘মহা’।

ভারতের আবহাওয়া বিভাগের দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ নভেম্বর ঘূর্ণিঝড় ‘মহা’ গুজরাটে আঘাত হানতে পারে। আর ৭ নভেম্বর ‘মহা’র প্রভাবে গুজরাটে ভারী বর্ষণ হতে পারে।

গতকাল (সোমবার) সকালে ঘূর্ণিঝড় ‘মহা’র অবস্থান ছিল আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলে যা গুজরাট উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে। বাংলাদেশের যেখানে ম্যাচ হওয়ার কথা রয়েছে সেখান থেকে উপকূলের দূরত্ব ১০০ কিলোমিটার।

গত ৬ দিন ধরে ঘূর্ণিঝড় কেরালা উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। মঙ্গলবার তা গুজরাটের দিকে ধাবিত হতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, ‘মহা’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বুধবার মধ্যরাতে বা বৃহস্পতিবার সকালে তা গুজরাট উপকূল অতিক্রম করতে পারে।

ভারতের আবহাওয়া বিভাগের পরিচালক জয়ন্ত সরকার বলেছেন, ‘৬ ও ৭ নভেম্বর ঘূর্ণিঝড়ের কারণে সৌরাষ্ট্র (ম্যাচের ভেন্যু) ও দক্ষিণ গুজরাটে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

টাইগাররা রাজকোটে অনুশীলনে

আপডেট টাইম : ১২:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯