ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত, স্ত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জের রুহিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক বাবা আসাদুল হক ইপু (৪০) ও তার শিশু সন্তান সোহান (৬) নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর অবস্থায় নিহত ইপুর স্ত্রী রেশমাকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় ও পথচারীদের সহযোগিতায় আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকেলে কর্তব্য চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

নিহত ইপুর তিন ছেলে ও স্ত্রী রেশমাকে নিয়ে রাজধানীর সায়দাবাদ করাতিটোলা এলাকায় বসবাস করতেন। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন ইপু।

আহতাবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী রেশমা জানান, মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী ও শিশু সন্তানসহ কেরানীগঞ্জ বাগমারা এলাকায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রুহিদপুর কুড়াহাটি এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। স্বামী ও সন্তান গুরুতর মাথায় আঘাত পান।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, বাবা ও ছেলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং আহত রেশমার অবস্থা ভালো।

কেরানীগঞ্জ মডেল থানা ওসি শাকের মো. জুবায়ের জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।তাকে আটকের চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত, স্ত্রী হাসপাতালে

আপডেট টাইম : ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯