ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

গাজায় ৪৮ ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হামলায় গাজা শহরে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের এক নেতা নিহত হওয়ার পর উপত্যকায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। তারপর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদের নেতা বাহা আবু আল-আতা ও তার স্ত্রী নিহত হওয়ার পর গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি গ্রুপের সদস্যরা ইসরায়েলে রকেট হামলা করে। তারপর ইসরায়েলের পাল্টা হামলা শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্বাস্থ্য কর্মকর্তা ও গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, ফিলিস্তিনের রকেট হামলার জবাবে আকাশপথে ডজন খানেক হামলা করে ইসরায়েল। এদিকে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার দামেস্কে অবসস্থিত ইসলামিক জিহাদের কর্মকর্তা আকরাম আল-আজৌরির বাড়িতেও ইসরায়েল হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর
আজ বৃহস্পতিবার গাঁজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক। হাসপাতাল কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দরা বলছেন, সর্বশেষ ছয়জনসহ গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৩২ জন নিহত হলেন।

বৃহস্পতিবারের ভোরের কিছুক্ষণ আগে গাজা উপত্যকরা দেইর আল-বালাহতের চালানো এই হামলা নিয়ে ইসরায়েলের সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। তবে ওই হামলায় ফিলিস্তিনের আরও অন্তত ১২ জন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

বুধবার, ১৩ নভেম্বর
বুধবার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ডার নিহত হওয়ার পর মিসরের মধ্যস্থতা করতে আসে। তারা ফিলিস্তিনকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। ইসলামিক জিহাদ বলে, যদি এটা না মানা হয় তাহলে তারা আন্তঃসীমান্তে ব্যাপক হামলা চালাবে।

লেবাননভিত্তিক আল মায়েদ্বীন টিভিতে এক সাক্ষাৎকারে ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল-নাখালা এই শর্ত দেয়া ছাড়াও তাদের যোদ্ধা ও গাঁজা উপত্যকায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালিয়ে যাচ্ছে তা বন্ধ করতে হবে। এছাড়া ফিলিস্তিনি ছিটমহলে অবরোধ শিথিল করতে হবে।

গতকাল ফিলিস্তিনের গাজা বিষয়ক মন্ত্রণালয় সর্বশেষ ২৬ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছিল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ২৬ জনের মধ্যে ৭ বছরের এক শিশুসহ দুজন সংখ্যালঘুও ছিলেন। এছাড়া ইসরায়েলের হামলায় আরও ৮০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলেও জানায় তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

গাজায় ৪৮ ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত

আপডেট টাইম : ১০:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯