ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ওমরাহ করতে গেলেন সাকিব

বিশেষ প্রতিবেদক: গত ২৯ অক্টোবর আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার দিনই গুঞ্জন ছড়িয়েছিল, লম্বা সময়ের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। পরে সেটি শুধু গুজবেই পরিণত হয়।

তাৎক্ষণিকভাবে কোথাও যাননি সাকিব। ছিলেন দেশেই। ক্রিকেট মাঠে নিষিদ্ধ হলেও, রাজধানীর অভিজাত এলাকায় খেলে বেড়িয়েছেন ফুটবল। এর বাইরে পেয়েছেন দেশের ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ করদাতার সম্মানসূচক পুরষ্কারও।

দেশে নিজের সময়টাকে ভালোভাবে উপভোগ করে এবার ঠিকই দেশের বাইরে গেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তবে সেটি লম্বা সময়ের জন্য নয়। বরং পবিত্র ওমরাহ পালনে বৃহস্পতিবার মধ্যরাতের ফ্লাইটে সৌদি আরব গিয়েছেন সাকিব।

ক্রিকেটার, কোচিং স্টাফ, ক্রিকেটের অতিথিদের স্বাগত জানানো ও বিদায়ী অভ্যর্থনা জানাতে বোর্ডের পক্ষ থেকে উপস্থিত থাকেন যিনি, সেই ওয়াসিম খান রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করেন।

যেখানে তিনি লিখেন, ‘ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছে সাকিব আল হাসান। তার জন্য আমার দোয়া রইলো।’

বলা বাহুল্য, সাকিব আল হাসানসহ জাতীয় দলের যেকোনো ক্রিকেটার দেশের বাইরে যাওয়ার সময় তাদের পাশে সবসময় থাকেন ওয়াসিম খান। বিমানবন্দরে ক্রিকেটারদের লজিস্টিক সহায়তার ব্যাপারটি দায়িত্বের সঙ্গে পালন করেন তিনি।

ওয়াসিম খানের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে ওমরাহ পালন করে আগামী ২০ তারিখের মধ্যেই দেশে ফিরবেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ওমরাহ করতে গেলেন সাকিব

আপডেট টাইম : ০৩:০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯