ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

গৃহবধূকে এসিড নিক্ষেপ

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের মধুখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এক যুবকের বিরুদ্ধে গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সন্ধ্যায় জেলার মধুখালীর রায়পুর ইউপির জগন্নাথদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় একমাত্র আসামিকে রোববার দুপুরে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সুজন কুমার হলদার মধুখালীর গাজনা ইউপির বেলেশ্বর গ্রামের বাসিন্দা।

মামলার তথ্যানুযায়ী, দীর্ঘ দুই বছর ধরে সুজন পাশের ইউপির এক গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনায় এলাকায় একাধিকবার সালিশ হয়েছে। একাধিবার সুজনকে সতর্ক করলেও শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ওই গৃহবধূকে লক্ষ্য করে এসিড ছোড়ে সে। তখন ওই গৃহবধূ রান্না করছিলেন।

ভুক্তভোগী গৃহবধূর ভাসুর জানান, ঘটনার সময় তিনি বেলেশ্বর বাজারে ছিলেন। এসিড নিক্ষেপের খবর শুনে দ্রুত বাড়িতে এসে ভাইয়ের স্ত্রীকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে নেয়া হলে চিকিৎসকরা আহত গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার নির্দেশ দেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, ওই গৃহবধূর মুখ, দুই হাত, বুক ও পিঠ দগ্ধ হয়েছে। এজন্য আসা মাত্রই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এটি কেমিক্যাল বার্ন।

এ ব্যাপারে মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, রোববার দুপুরে একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গৃহবধূকে এসিড নিক্ষেপ

আপডেট টাইম : ০১:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯