ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে ঢাকাগামী মাইক্রোবাসটির সঙ্গে স্বাধীন পরিবহনের একটি বাসের এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ৯ জন নিহত হয়েছেন। এদেরমধ্যে ৬ জন দুর্ঘটনাস্থলে, দুই জন ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন ঢাকা মেডিক্যাল হাসপাতালে মারা যান। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল বাসেদ জানান, মাওয়াগামী স্বাধীন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী মাইক্রোবাসের ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের আরোহীরা সবাই আত্মীয়-স্বজন ছিল। তারা লৌহজংয়ের কনকসার ইউনিয়নের ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাহ আলম জানান, নিহতদের মধ্যে বর রুবেলের বাবা আবদুর রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪), ভাগনি তাবাসসুম (৬) ও রেণু (১২), ফুপা কেরামত বেপারী (৭০), বরের প্রতিবেশী মফিজুল মোল্লা (৬৫), বরের ভাইয়ের ছেলে তাহসান (৪), মাইক্রোবাস চালক বিল্লাল (৪০) রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে এদের মরদেহ আছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার শিকার মাইক্রোবাস ও বাসশাহ আলম জানান, আমরা ঢাকায় চার জনকে রেফার করেছি। এছাড়া, আহত আরও ১০ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি: দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। মুন্সীগঞ্জের শ্রীনগরের স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জনের মরদেহ আছে। কিন্তু, ঢাকায় নেওয়া চার জন আহতের মধ্যে দুই জন মারা যায় বলে বিকালে মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানান। কিন্তু, সন্ধ্যায় তিনি জানান, ঢাকা নেওয়া আহত চার জনের মধ্যে দুই জন নয়, একজন মারা গেছেন। তার নাম রুনা (২৪)। তিনি বরের বড় ভাই সোহেলের স্ত্রী। এছাড়া আহত জাহাঙ্গীর মারা যাননি। তিনি চিকিৎসাধীন আছেন।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। তাদের দাফন ও যাতায়াত ভাড়া বাবদ এ টাকা দেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আপডেট টাইম : ১০:৫০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯