ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রাজস্থানে বাস দুর্ঘটনায় ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও পাঁচ নারী রয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা একথা জানান।

প্রদেশের নাগাউড় জেলার ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট এন আর চৌধুরী বলেন, মহারাষ্ট্র রাজ্যের লাটুর জেলার এসব ভ্রমণকারী উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের হিসার জেলার একটি তীর্থ স্থান দেখতে যাচ্ছিল।

তিনি জানান, নাগাউড় জেলার কৃষ্ণগড়-হনুমানগড় মহাসড়কে একটি মিনিবাস সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেলে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নাগাউড় জেলার কুচামান নগরীর কাছে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, আহতদের মধ্যে চারজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রাখা হলেও মারাত্মকভাবে আহত অপর ছয়জনকে রাজ্যের রাজধানী জয়পুরের একটি বিশেষ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রাজস্থানে বাস দুর্ঘটনায় ১২ জন নিহত

আপডেট টাইম : ০৪:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯