ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সৌদি আরবে আগুনে বাংলাদেশি ২ যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: বাঁ থেকে মাহীন আলম ও বোরহান উদ্দিনসৌদি আরবের দাম্মাম শহরে আগুনে পুড়ে বাংলাদেশি দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাড়াই গ্রামের লাল মিয়ার ছেলে মাহীন আলম এবং নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা এলাকার মো. বোরহান উদ্দিন।

বাংলাদেশ সময় রবিবার (২৪ নভেম্বর) রাতে ঘুমন্ত অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারের সদস্যরা এ তথ্য জানান।

মাহীন আলমের চাচা মো. আব্দুল্লাহ জানান, রাতে দায়িত্ব শেষে দুজন খাওয়ার পর একসঙ্গে শুয়ে ছিল। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রায় চার বছর ধরে মাহীন সৌদি আরবে আছে।

মাহীনের বড় ভাই মো. নাছির আহমেদ মঙ্গলবার রাতে সাংবাদিকদের বলেন, ‘মৃত্যুর আগের রাতেও মায়ের সঙ্গে কথা বলেছে মাহীন। আমার আরেক ভাই ও ছেলে সেখানে গিয়ে জানতে পেরেছে, এসি বিস্ফোরণে তারা মারা গেছে। আমাদের কাছ থেকে মঙ্গলবার (২৬ নভেম্বর) কাগজপত্র নেওয়া হয়েছে লাশ দেশে আনার জন্য।

মাহীনের মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এদিকে, নিহত বোরহান উদ্দিনের চাচা আবু তাহের সিদ্দিকী বলেন, ‘চার বছর আগে বোরহান উদ্দিন সৌদি আরব যায়। রাতে ঘুমন্ত অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বোরহান ও তার বন্ধুর মৃত্যু হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সৌদি আরবে আগুনে বাংলাদেশি ২ যুবকের মৃত্যু

আপডেট টাইম : ১১:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯