ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

মঙ্গলবার (৭ মে) এক শোক বার্তায় সংস্কৃতিমন্ত্রী বলেন, চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ গুণী শিল্পী তার গান ও কর্মের মাধ্যমে সংগীতপ্রেমী মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।

বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী (৬৫) আজ বাংলাদেশ সময় ভোর রাত সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পরপর তিনবার হার্ট অ্যাটাক হয়েছিল এই বরেণ্য শিল্পীর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

আপডেট টাইম : ০২:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯