ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

যারা আছেন টোয়াবের চূড়ান্ত কার্যনির্বাহী কমিটিতে

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাফেউজ্জামান, প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শিবলুল আজম কোরাইশী ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ।

এছাড়াও মো. মনিরুজ্জামান মাসুম, পরিচালক (অর্থ), মো. সোহানুর রহমান স্বপন, পরিচালক (গণসংযোগ), মোহাম্মদ হানিফ, পরিচালক (আন্তর্জাতিকবিষয়ক), সৈয়দ তানভীর আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা), মো. সাহেদ উল্লাহ্, পরিচালক (প্রচার মাধ্যম ও প্রকাশনা), মো. আনোয়ার হোসেন, পরিচালক (বাণিজ্য ও মেলা) এবং প্রফেসর মো. এ. রউফ, মো. মনসুর আলম পারভেজ, মো. জালাল উদ্দিন, সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল ও তৌফিক উদ্দিন আহমেদ (পদাধিকার বলে) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। সহযোগী সদস্য ক্যাটাগরিতে জয়লাভ করেছেন মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

নবনির্বাচিত সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, আমরা দেশের পর্যটন খাতের পক্ষে ইশতেহার ঘোষণা করেছিলাম। দায়িত্ব নেয়ার পর আমাদের প্রধান কাজ হবে সেই ইশতেহার বাস্তবায়ন করা ও টোয়াবের কর্মকাণ্ডকে আরও গতিশীল করা। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাব।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সেচ ভবনে ভোটগ্রহণ শেষে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। কনসাস রিলায়েন্স ফোরাম ও প্রজন্ম পরিষদ নামে দুই প্যানেলে মোট ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্য থেকে কনসাস রিলায়েন্স ফোরাম প্যানেলের মো. রাফেউজ্জামান জেনারেল ক্যাটাগরিতে সর্বোচ্চ ভোট পেয়েছেন। এবারের নির্বাচনে ভোটারদের দ্বারা সাতজন তরুণ পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ১৪ জন পরিচালকের মধ্যে ১৩ জনই কনসাস রিলায়েন্স ফোরামের।

নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. হেলাল উদ্দিন এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ আমজাদ হোসেন ও মো. ইসহাকুল হোসেন।

অন্যদিকে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোকাররাম হোসেইন খান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এম আনিসুজ্জামান ও আক্কাস মাহমুদ। নির্বাচন বোর্ডের সচিব ছিলেন টোয়াবের সচিব মো. নিজাম উদ্দিন ভূইঁয়া।

নির্বাচনে জেনারেল ক্যাটাগরিতে ৩৯১ জন ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৬ জন ভোটার ছিলেন। মো. রাফেউজ্জামানের নেতৃত্বে টোয়াবের নতুন কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে আগামী ৩০ নভেম্বর তাদের কার্যক্রম শুরু করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

যারা আছেন টোয়াবের চূড়ান্ত কার্যনির্বাহী কমিটিতে

আপডেট টাইম : ১০:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯