ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তারামন বি‌বি’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি: বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবির প্রথম মৃত্যুবা‌র্ষিকী আজ (১ ডিসেম্বর)। শ্বাসকষ্টজ‌নিত রোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের এই দিনে তিনি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

তারামন বিবির ছেলে আবু তাহের বলেন, ‘আমার মায়ের মৃত্যুবা‌র্ষিকীতে বাড়িতে কোরআন খতমসহ মিলাদ ও দোয়া মাহ‌ফিলের আয়োজন করা হয়েছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’

মৃত্যুবার্ষিকী পালনে প্রশাসন থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মায়ের দাফনের পর থেকে সরকা‌র কিংবা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করা হয়‌নি। এমন‌কি মায়ের কবর‌টিও আমরা পা‌রিবা‌রিক উদ্যোগেই সংরক্ষণ করছি।’

প্রশাসনের কোনও উদ্যোগ আছে কিনা জানতে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তি‌নি ফোন রি‌সিভ করেননি।

প্রসঙ্গত, বীরপ্রতীক তারামন বিবির আসল নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। তার বাবার নাম আবদুস সোবহান এবং মায়ের নাম কুলসুম বিবি। তার স্বামীর নাম আবদুল মজিদ। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর জন্য রান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করাসহ সম্মুখযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তারামন বি‌বি’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ১১:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯