ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জেলা আইনশৃঙ্খলা রিভিউ কমিটি গঠন করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধ এবং মামলা নিষ্পত্তি কার্যক্রম পর্যালোচনার জন্য ‘জেলা আইনশৃঙ্খলা রিভিউ কমিটি’ গঠন করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত ২ ডিসেম্বর এই কমিটি গঠন করে পরিপত্র জারি করা হয়েছে।

পাঁচ সদস্যের এই কমিটিতে সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উপযুক্ত প্রতিনিধি (পুলিশ সুপারের পদমর্যাদার নিচে নয়), পাবলিক প্রসিকিউটর (আইন ও বিচার বিভাগের প্রতিনিধি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

কমিটি থানা বা আদালতে মামলা দায়ের ও অভিযোগ তদন্ত সংক্রান্ত পর্যালোচনা করবে। দীর্ঘদিন যাবৎ অনিষ্পন্ন চাঞ্চল্যকর/লোমহর্ষক/গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত তদন্ত সংক্রান্ত আলোচনা, বিনা বিচারে দীর্ঘদিন আটক হাজতিদের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করার বিষয়ে পর্যালোচনাও করবে কমিটি।

আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন তথ্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে সংগ্রহ এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা রিভিউ কমিটি। জরুরি পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত সার্বিক অবস্থা পর্যালোচনা করা এবং প্রয়োজনবোধে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও এ সংক্রান্ত কার্যাবলী সমন্বয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ করাও এই কমিটির কাজ।

এছাড়া গুরুত্বপূর্ণ বা চাঞ্চল্যকর মামলার আসামিদের সাজা শেষে কারাগার থেকে মুক্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে কমিটি। একই সঙ্গে জেলার বিভিন্ন আদালতে অনিষ্পন্ন মামলা, সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়, সামাজিক অস্থিরতা সৃষ্টি ও গুরুতর অপরাধ সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা হবে। প্রয়োজন অনুযায়ী কমিটি অন্য যে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
কমিটি প্রতি মাসে কমপক্ষে একটি সভার আয়োজন করবে। প্রয়োজনে একাধিক সভা করবে কমিটি। সভার কার্যবিবরণী মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং আইন ও বিচার বিভাগে পাঠাতে হবে বলে পরিপত্রে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জেলা আইনশৃঙ্খলা রিভিউ কমিটি গঠন করছে সরকার

আপডেট টাইম : ১০:৩৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯