ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার পরিণতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।

নিরাপত্তা পরিষদে নিযুক্ত উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি কিম সুং এক চিঠিতে বলেছেন, তার দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য নিরাপত্তা পরিষদের যে বৈঠক ডাকা হয়েছে তা একটি ষড়যন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্বেষী নীতির প্রতি প্রকাশ্য সমর্থন। পিয়ংইয়ং যে কোনো ষড়যন্ত্রের পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। খবর পার্স ট্যুডে।

উত্তর কোরিয়া এ ধরণের পদক্ষেপকে উসকানি ও ষড়যন্ত্র হিসেবে গণ্য করছে বলেও ওই প্রতিনিধি জানিয়েছেন। কিম সুং আরও লিখেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমানোর পরিবর্তে সেটাকে আরও বাড়িয়ে তুলবে।

চলতি মাসেই উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

যুক্তরাষ্ট্রের প্ররোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

আপডেট টাইম : ১১:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯