ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চট্টগ্রাম-ব্যাংকক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম-ব্যাংকক রুটে পুনরায় ফ্লাইট চালুর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। সম্প্রতি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা এ দাবি জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলীর কাছে সম্প্রতি এক চিঠির মাধ্যম আবেদন জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চট্টগ্রাম চেম্বার সভাপতি বলেন, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামোগত সুবিধা ও উন্নত চিকিৎসাসেবা গ্রহণের লক্ষ্যে প্রতিবছর লক্ষাধিক স্থানীয় ব্যবসায়ী, পর্যটক ও চিকিৎসা প্রত্যাশী মানুষ থাইল্যান্ডের পর্যটন নগরী চিয়াংমাই ও ব্যাংকক গমন করে থাকেন। এক দশক আগেও চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের চট্টগ্রাম-ব্যাংকক সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। এক সময় থাই এয়ারওয়েজ ও ফুকেট এয়ারলাইন্স নিয়মিতভাবে চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করলেও দীর্ঘদিন ধরে এই রুটে কোনো ফ্লাইট পরিচালনা করছে না তারা।

কয়েকদিন আগে বেসরকারি বিমান রিজেন্ট এয়ারওয়েজ চট্টগ্রাম-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল, বর্তমানে তাও স্থগিত। ফলে ব্যবসায়ী, পর্যটক ও চিকিৎসাপ্রার্থীরা সরাসরি থাইল্যান্ড যেতে না পারায় ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকের ব্যবসায়িক কার্যক্রম ও উন্নত চিকিৎসা সেবা গ্রহণ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। সরাসরি চট্টগ্রাম-ব্যাংকক ফ্লাইট বন্ধ থাকায় এ রুটে ভ্রমণকারী ব্যবসায়ী, পর্যটক ও রোগীরা চরম বিপাকে পড়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

চেম্বার সভাপতি জরুরি চিকিৎসা প্রত্যাশী, ব্যবসায়ী ও পর্যটকদের থাইল্যান্ড গমনের সুবিধার্থে চট্টগ্রাম-ব্যাংকক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালুর দাবি জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চট্টগ্রাম-ব্যাংকক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর আহ্বান

আপডেট টাইম : ০২:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯