ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সর্বনিম্ন তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বর আসার পর থেকেই দ্রুত গতিতে কমছে দেশের তাপমাত্রা। এবার এক সংখ্যার ঘরে নেমে এল সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার (৭ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর, যা এ বছর প্রথম।

এর আগে ৬ ও ৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি, ৪ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৪ ডিগ্রি, ৩ ডিসেম্বর শ্রীমঙ্গলে ১১ দশমিক ৬ ডিগ্রি, ২ ডিসেম্বর রাজারহাটে ১২ দশমিক ৩ ডিগ্রি এবং ১ ডিসেম্বর তেঁতুলিয়ায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

এদিকে শনিবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ রোববার আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে শনিবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রোববার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস আরও বলছে, আগামী দুইদিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরবর্তী পাঁচদিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

আজ রোববার ঢাকায় সূর্য উঠবে ভোর ৬টা ২৯ মিনিটে এবং ডুববে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সর্বনিম্ন তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

আপডেট টাইম : ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯