ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

চলমান পরিস্থিতিতে সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: চলমান পরিস্থিতিতে সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মনে করেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, জনগণই দেশের মালিক, তাই জনগণকে ঐক্যবদ্ধ করেই সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

মঙ্গলবার গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পুনর্গঠিত স্থায়ী পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।

দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

কামাল হোসেন আরো বলেন, জাতিকে এক ব্যক্তির শাসন থেকে মুক্ত করতে হবে। কারণ, স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় বাক-ব্যক্তি-আইনের শাসন থাকে না। দুর্নীতি-দলীয়করণ-লুটপাট-অগ্রগতিকে বাধাগ্রস্থ করে। অর্থনৈতিক ব্যবস্থাসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গ্রাস করে থাকে। সমাজ ও সভ্যতাকে ধ্বংস করে।

তিনি বলেন, গণফোরাম নেতা-কর্মীদের তৃণমুলে জনগণের সমস্যাসহ নানাবিধ সমস্যা চিহ্নিত করে, তৃণমুল সংগঠন গড়ে তুলে জনগণকে ঐক্যবদ্ধ করে, স্বৈরতন্ত্রবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
সভায় আরো বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এমপি, আ ও ম শফিক উল্লাহ, গণফোরাম নেতা আব্দুল বাতেন খান, অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, লতিফুর বারী হামিম, এডভোকেট আনসার খান, সিদ্দিকুর রহমান খান, আব্দুর রহমান জাহাঙ্গীর, রবিউল ইসলাম তরফদার রবিন, হারুনুর রশীদ তালুকদার প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন

চলমান পরিস্থিতিতে সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব

আপডেট টাইম : ১২:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯