ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ নারী

নিজস্ব প্রতিবেদক: নারী অধিকার, শিক্ষাসহ বিভিন্ন খাতে বিশেষ অবদানের জন্য এবার বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী। ‘বেগম রোকেয়া পদক-২০১৯’ এর জন্য চূড়ান্তভাবে তাদের মনোনয়ন দেয়া হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ক এক আদেশ জারি করা হয়েছে।

এ পদকের জন্য মনোনীতরা হলেন- সেলিনা খালেক- নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে রোকেয়া পদক পাচ্ছেন।

নারী শিক্ষায় অধ্যক্ষ শামসুন্নাহার এবং ড. নুরুননাহার ফয়জননেসা (মরণোত্তর) নারী শিক্ষা, নারীর অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পদক পাচ্ছেন।

পাপড়ি বসু নারীর অধিকার ও বেগম আখতার জাহান নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানে এ পদকের জন্য মনোনীত হয়েছেন।

জাতীয় এ পদক পদকপ্রাপ্তদের চার লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণের পদক, পদকের রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ পুরস্কার দিয়ে থাকে।
বেগম রোকেয়া দিবস-২০১৯ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ পদক দেয়া হবে। একই সঙ্গে বেগম রোকেয়া দিবস উদযাপনের অনুষ্ঠানও হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ দিবস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ নারী

আপডেট টাইম : ০৭:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯