ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাশিয়া ৪ বছর নিষিদ্ধ আন্তর্জাতিক বড় ক্রীড়া আসরে

ক্রীড়া ডেস্ক: ডোপিংয়ে পৃষ্ঠপোষকতার কারণে সব ধরনের আন্তর্জাতিক ক্রীড়া আসর থেকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে। ফলে ২০২০ টোকিও অলিম্পিক এবং ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপেও অংশ নিতে পারবে না দেশটি।

রাশিয়াকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)। তবে রাশিয়ার কোনো অ্যাথলেট কোনো প্রতিযোগিতায় খেলতে চাইলে নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিতে পারবে।

২০১৯ সালে জানুয়ারির তদন্তে ডোপিংয়ের নমুনা নিয়ে কারসাজি করার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিপক্ষে। আজ সোমবার সুইজারল্যান্ডের লজানে ওয়াডার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে দেশটিকে চার বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

অবশ্য নিষেধাজ্ঞার মধ্যেই ২০২০ সালের ইউরো কাপে অংশ নিতে পারবে রাশিয়া। কারণ ওয়াডা’র ‘আন্তর্জাতিক বড় আসর’ হিসেবে ইউরো কাপকে বিবেচনা করা হয় না।

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২১ দিনের মধ্যে আবেদন করতে পারবে রাশিয়া। যদি তারা সেটা করে, তবে এই আবেদন চলে যাবে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) কাছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের পর থেকে দেশ হিসেবে অ্যাথলেটিকসে নিষিদ্ধ রয়েছে রাশিয়া। ডোপিংয়ের দায়ে দেশের উপর নিষেধাজ্ঞা আসার পর ২০১৮ অলিম্পিকে ১৬৮ জন রাশিয়ান অ্যাথলেট নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাশিয়া ৪ বছর নিষিদ্ধ আন্তর্জাতিক বড় ক্রীড়া আসরে

আপডেট টাইম : ০৬:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯