ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ভারত সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে তার ভারতে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি ভারতে যাচ্ছেন না।’ এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের ঢাকায় না থাকাও এই সফর বাতিলের একটি কারণ বলে জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, ‘আগামী মাসে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর করার সম্ভাবনা আছে। সেটিও এই সফর বাতিলের একটি কারণ।’
উল্লেখ্য, আগামী শনিবার (১৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আব্দুল মোমেনের বৈঠক হওয়ার কথা ছিল। ভারতের নাগরিকত্ব বিল এবং বাংলাদেশকে এর মধ্যে জড়িয়ে ফেলার বিষয়টি এ বৈঠকের আলোচ্যসূচিতে ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

আপডেট টাইম : ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯