ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিজয় দিবসে স্মার্টকার্ড হাতে পাবেন মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবস। আর এই দিনে দেশের সব মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেবে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগ। সব মুক্তিযোদ্ধাসহ এদিন ৪০ হাজার স্মার্টকার্ড বিতরণ করা হবে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এনআইডির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামীকাল বিজয় দিবস। বিজয় দিবসে ৫১৯টি উপজেলা/থানায় ও ৬৪ জেলায় যেসব অনুষ্ঠান হবে, সেসবের মাধ্যমে আমরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেব। তাদের সম্মানিত করব।

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের মাঝেই এই স্মার্টকার্ড দেয়া হবে। তবে ইতোমধ্যে যেসব মুক্তিযোদ্ধা স্মার্টকার্ড পেয়েছেন, তারা পাবেন না। মুক্তিযোদ্ধাদের যারা আগামীকাল স্মার্টকার্ড গ্রহণ করতে পারবেন না, তারা পরে আমাদের উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করলে দিয়ে দেয়া হবে বলেও জানান এনআইডির ডিজি।

সাইদুল ইসলাম আরও বলেন, ‘অনেক উপজেলায় স্মার্টকার্ড বিতরণ ইতোমধ্যে শেষ হয়েছে। অনেক জেলা, বিভাগ, সিটি কর্পোরেশন পর্যায়ে বিতরণ করা হয়েছে। সুতরাং যাদের কাছে স্মার্টকার্ড পৌঁছেনি, শুধু তাদের কাছেই আমরা স্মার্টকার্ড পৌঁছে দেব। অনেক উপজেলা রয়েছে, যেগুলোতে স্মার্টকার্ড পৌঁছেনি। যেকোনো জায়গায় সবচেয়ে বেশি প্রাধান্য পাবেন মুক্তিযোদ্ধারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বিজয় দিবসে স্মার্টকার্ড হাতে পাবেন মুক্তিযোদ্ধারা

আপডেট টাইম : ১১:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯