ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২ ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীনের নামাজে জানাজা সম্পন্ন

আদালত প্রতিবেদক: সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী রোববার সন্ধায় রাজধানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্ট চত্বরে এই নামাজ হয়।

নামাজে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মুহাম্মদ ঈমান আলী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক ও অন্যান্য আইনজীবী এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে বিচারপতি ও আইনজীবীরা মাহমুদুল আমীন চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আজ বাদ এশা সিলেটে হযরত শাহজালালের (র.) মাজারে তার জানাজা শেষে মাজারেই তাকে দাফন করা হবে।

মাহমুদুল আমীন চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আব্দুল গফুর চৌধুরী। মাহমুদুল আমীন সিলেট জেলা বারের সাবেক আইনজীবী। তিনি সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। ঢাকা সিটি ল’কলেজ হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তার বাবা ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

১৯৬৩ সালে আইনজীবী হিসেবে সিলেট জেলা বারে যোগ দেয়া মাহমুদুল আমীন চৌধুরী ১৯৮৭ সালের জানুয়ারিতে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৯৯ সালের জুনে আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি বিচারপতি লতিফুর রহমানের অবসর গ্রহণের পরিপ্রেক্ষিতে ১১তম প্রধান বিচারপতি হিসেবে মাহমুদুল আমীন চৌধুরীকে নিয়োগ বাংলাদেশের রাষ্ট্রপতি। ২০০১ সালের ১ মার্চ প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। ২০০২ সালের ১৭ জুন ৬৫ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন মাহমুদুল আমীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীনের নামাজে জানাজা সম্পন্ন

আপডেট টাইম : ১২:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯