ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

banglanews24.com

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে উপজেলার বরমী ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাষ্টারবাড়ী (পুষ্পদাম রিসোর্টের সামনে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার আলিয়াপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী বুর্জু মিয়া (৬০) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার ধিওর গ্রামের আব্দুল মালেকের ছেলে পিকআপ চালক শহীনুর (৩০)।

আহতরা হলেন- বুর্জু মিয়ার দুই মেয়ে তানিয়া আক্তার (১৮) ও সাদিয়া আক্তার (১৪) এবং আড়াই বছরের ছেলে মোহাম্মদ মাহিন। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই রফিকুল ইসলাম জানান, কাওরাইদ-বরমী সড়কের সোহাদিয়া গ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী বুর্জু মিয়া নিহত ও তার তিন সন্তান আহত হন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার জাহাঙ্গীর আলম জানান, বুর্জু মিয়াকে মৃত অবস্থায় এবং তার সন্তানদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওনা হাইওয়ে থানার এসআই আবুল হাসেম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাষ্টারবাড়ী (পুষ্পদাম রিসোর্টের) সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ঢাকাগামী দ্রুতগতির একটি পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক শাহীনুর নিহত হন। কোনও অভিযোগ না থাকায় পুলিশ নিহত দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়া তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট টাইম : ১০:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯