ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ওয়ালটন থ্রোবলে পুলিশ ও আনসার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : ‘ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস থ্রোবল প্রতিযোগিতা-২০১৯’ আজ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। এবারের এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। আর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।

আজ বৃহস্পতিবার সকালে পল্টন্থ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ ৩-০ সেটে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। আর মেয়েদের বিভাগে বাংলাদেশ আনসার একই ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারিয়ে শিরোপা ঘরে তোলে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়েছে। পাশাপাশি দুই চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি দেওয়া হয়।

দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রায়হান উদ্দিন ফকির (সহকারী পরিচালক, ক্রীড়া ও সংস্কৃতি, বাংলাদেশ আনসার ও ভিডিপি), সাধারণ সম্পাদক ড. শরীফ আশরাফুজ্জামান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আজম আলী খানসহ অন্যান্যরা।

এবারের এই প্রতিযোগিতায় দুই বিভাগে দশটি দল অংশ নেয়। পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল- বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাব, বাংলাদেশ জেল থ্রোবল ক্লাব, খুলনা জেলা থ্রোবল অ্যাসোসিয়েশন, ঢাকা মেট্রোপলিটন থ্রোবল দল, সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব ও পিওএম থ্রোবল দল। নারী বিভাগে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, ঢাকা জেলা ও জুরাইন জনতা ক্লাব।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার ছিল দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। সহযোগিতায় ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ওয়ালটন থ্রোবলে পুলিশ ও আনসার চ্যাম্পিয়ন

আপডেট টাইম : ১১:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯