ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সারাদেশে তাপমাত্রা আরও কমার আভাস

নিজস্ব প্রতিবেদক: একদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে টানা তিনদিন ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহ আরও বিস্তারও লাভ করবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর পরবর্তী তিন দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

বৃষ্টির বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় হালকা/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত এবং ও বিস্তার লাভ করতে পারে।

অবহাওয়া অধিদফতরের তথ্য মতে, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া দিনাজপুরে ৯ দশমিক ৪ ডিগ্রি ও ডিমলায় ১০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শুক্রবার সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ১৪ মিলিমিটার। এ সময়ে খুলনা, মংলা, পটুয়াখালী, ভোলা ও কুমিল্লায় ৮ মিলিমিটার, ফরিদপুর ও গোপালগঞ্জে ৯ মিলিমিটার, ঢাকা, টাঙ্গাইল ও হাতিয়ায় ৫ মিলিমিটার, মাদারীপুর, চাঁদপুর, সাতক্ষীরা ও বরিশালে ৪ মিলিমিটার, নিকলি ও ঈশ্বরদীতে ৩ মিলিমিটার, সন্দ্বীপ, মাইজদি কোর্ট ও শ্রীমঙ্গলে ২ মিলিমিটার, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খেপুপাড়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শৈত্যপ্রবাহের অঞ্চল কিছুটা পরিবর্তন হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) টাঙ্গাইল ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায় ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জ অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সারাদেশে তাপমাত্রা আরও কমার আভাস

আপডেট টাইম : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯