ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী

অনলাইন ডেস্ক: আজ ২৯ ডিসেম্বর, বাংলাদেশ চিত্রকলার পথিকৃৎ বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী। ১৯১৪ সালের এ দিনে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এই শিল্পী। তার বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা। মা জয়নাবুন্নেছা গৃহিণী। নয় ভাই-বোনের মধ্যে জয়নুল ছিলেন সবার বড়।

জয়নুল আবেদিনের কর্ম ও স্মৃতির উদ্দেশ্যে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। দিনটিকে ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। পাশাপাশি নিজের হাতে গড়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগও বর্ণিল আয়োজনে আজ স্মরণ করবে শিল্পাচার্যকে।

তাকে স্মরণ করে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে ডুডল করা হয়েছে।

শিল্পীর শৈশব এবং তারুণ্যের প্রধানতম অর্জন ছিল বলতে গেলে এই প্রাকৃতিক ঐশ্বর্যের অভিজ্ঞতা। তার শৈল্পিক মানসিকতা নির্মাণে প্রকৃতির প্রভাব ছিল অসামান্য ও সুদূরপ্রসারী। তিনি বলতে ভালোবাসতেন, ‘নদীই আমার শ্রেষ্ঠতম শিক্ষক’। তিনি শুধু এ দেশের একজন স্বনামধন্য শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন এ দেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত শিল্পকর্মের মধ্যে রয়েছে ১৯৫৭-এ নৌকা, ১৯৫৯-এ সংগ্রাম, ১৯৬৯-এ নবান্ন, ১৯৭০-এ মনপুরা-৭০, ১৯৭১-এ বীর মুক্তিযোদ্ধা প্রভৃতি। ১৯৪৩ সালে দুর্ভিক্ষ চিত্রমালার জন্য সারা বিশ্বে খ্যাতিমান হয়ে ওঠেন জয়নুল।
নানা চড়াই উৎরাই পেরিয়ে জয়নুল আবেদিনই চিত্রকলার উপর বর্তমানে দেশের সবচেয়ে বড় শিক্ষালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট গড়ে তুলেছিলেন। ১৯৭৬ সালের ২৮ মে ৬২ বছর বয়সে জীবনাবসান ঘটে এই শিল্পীর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী

আপডেট টাইম : ১১:৩৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯