ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

৩১ ডিসেম্বর থেকে অবসরে যাচ্ছেন নজিবুর রহমান

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। ফলে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত দায়িত্বে থাকা নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করে আসা মো. নজিবুর রহমান ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা এক আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে ২০১৭ সালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পালন করে আসা মো. নজিবুর রহমান। সে সময় চুক্তিতে থাকা কামাল আবদুল নাসের চৌধুরীর মেয়াদ শেষ হওয়ার তার স্থলাভিষিক্ত হন তিনি। এবার নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন আহমদ কায়কাউস।

মুখ্য সচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমান মর্যাদার। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী তারা একই পদমর্যাদার হলেও ক্রম অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের পরে মুখ্য সচিবের নাম থাকে।

১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

১৯৬০ সালের ৩১ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করা নজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। জাতিসংঘ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার এবং ইউএনডিপির সহকারী আবাসিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা নজিবুর রহমান এক সময় প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর একান্ত (পিএস) সচিবের দায়িত্ব পালনও করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

৩১ ডিসেম্বর থেকে অবসরে যাচ্ছেন নজিবুর রহমান

আপডেট টাইম : ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯