ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা

জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। গত বারের চাইতে এ বছর ২ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৭৮ হাজার ৪২৯ জন, যা গত বছর ছিল ৬৮ হাজার ৯৫ জন। ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন।

দুই স্তরে পাস করেছে মোট ২২ লাখ ৭৮ হাজার ২৭১ জন পরীক্ষার্থী। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।
এবছর জেএসসিতে মোট ২২ লাখ ২১ হাজার ৫৯১ জন। তার মধ্যে পাস করেছে ১৯ লাখ ৪৫ হাজার ৭১৮ জন। জেডিসেতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৪৪২ জন। তার মধ্যে পাস করেছে ৩ লাখ ৪১ হাজার ৫৫৩ জন। দেশের বাইরের ৯টি কেন্দ্রে এবার জেএসসি পরীক্ষায় ৪২৩ অংশ নিয়ে পাস করেছে ৪১৯ জন।

উল্লেখ্য, এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে এই পরীক্ষা আয়োজন করা হয়। গত ২ নভেম্বর এ পরীক্ষা শুরু হয়ে ১৩ নভেম্বর শেষ হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ

আপডেট টাইম : ০২:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯