ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের

অনলাইন ডেস্ক: ইরাকের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বাগদাদে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি মো. অহিদুজ্জামান লিটন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকে বসবাসরত সব বাংলাদেশিদের বিশেষ প্রয়োজন ছাড়া যত্রতত্র যাতায়াত, সভা-সমাবেশ ও গোলযোগ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়।

প্রবাসীদের কনস্যুলার সেবা দিতে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা বাংলাদেশ দূতাবাস খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর শুক্রবার বাগদাদের মার্কিন দূতাবাস ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের কুদস ফোর্স নেতাকে হত্যার পর পাল্টা আঘাতের আশঙ্কায় এই নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের

আপডেট টাইম : ০৯:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০