ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

চার দিনের টেস্ট নিয়ে সবার নেতিবাচক মনোভাব: ফিকা

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চারদিনের টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব উঠিয়েছে। সে লক্ষ্যে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার মাঠে স্বাগতিকদের সঙ্গে জিম্বাবুয়ের একটি ম্যাচ পরিচালনা করেন। পরবর্তীতে ইংল্যান্ডের সঙ্গে আয়ারল্যান্ডের একটি টেস্ট হয় চারদিনের। সম্প্রতি এটি আবার আলোচনায় আনে আইসিসি। তবে খেলোয়াড়রা চারদিনের টেস্ট খেলতে চায় না বলে জানিয়েছে ফিকা। ফিকা হচ্ছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার’স অ্যাসোসিয়েশন।

তাদের পরিচালনা করা এক সমীক্ষা শেষে গতকাল ফিকা বলেছে, ‘বিশ্বজুড়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা ও আমাদের সমীক্ষা শেষে আমরা বুঝতে পেরেছি চার দিনের টেস্ট নিয়ে সবার নেতিবাচক মনোভাব। খেলোয়াড়রা ক্রিকেটের ঐতিহ্যবাহী এই সংস্করণের পরিবর্তন চাইছে না এখন।’

ফিকা জানিয়েছে, টেস্টের এই পরিবর্তনের প্রয়োজনীয়তা তারা দেখছে না। আর যদি অর্থ বাঁচাতে টেস্টের দৈর্ঘ্য কমিয়ে আনতে হয়। সেক্ষেত্রে অর্থনৈতিক কি পরিবর্তন আসবে সেটি জানার চেষ্টা করছে ফিকা। এছাড়া তারা আইসিসিকে প্রচ্ছন্ন সমর্থন জানিয়ে বলতে চাইছে, টেস্ট ম্যাচ চার দিনের করা হলে ক্রিকেট সূচিতে কি পরিবর্তন আসতে পারে এটা তারা জানলে খেলোয়াড়দের সঙ্গে আবার কথা বলে রিপোর্ট দিবে তারা। ফিকা বলে, ‘যদি আইসিসি চার দিনের টেস্ট খেলতে চায়, তবে আমরা নিশ্চিত হতে চাই সেটি কি উন্নতি আনবে। ক্রিকেট সূচি এবং অর্থনৈতিক কি পরিবর্তন আসবে। তাহলে আমরা ক্রিকেটারদের সঙ্গে পুনরায় কথা বলে দেখে সঠিক প্রতিক্রিয়া জানাতে পারবো।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

চার দিনের টেস্ট নিয়ে সবার নেতিবাচক মনোভাব: ফিকা

আপডেট টাইম : ০৮:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০