ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকাকে হারিয়ে রংপুরের বিদায়

ক্রীড়া ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের শেষ ম্যাচে ঢাকা প্লাটুনকে ১১ রানে হারিয়েছে আগেই আসর থেকে বিদায় নেওয়া রংপুর রেঞ্জার্স। তাসকিন-মোস্তাফিজদের বোলিং তান্ডবে পরাজিত হয় ১৪৯ রানের লক্ষ্যে খেলতে নামা ঢাকা।

লক্ষ্যে নিয়ে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে ঢাকা প্লাটুন। ৫ রান করে আল-আমিনের দারুণ একটি থ্রোতে দুর্ভাগ্যক্রমে রান আউটের শিকার হন ওপেনার এনামুল হক বিজয়। এরপর দলীয় ৫৫ রানে ২০ রান করা মেহেদীকে ফেরান আরাফাত সানি।

পরবর্তীতে মুমিনুলকে নিয়ে ২৪ রানের জুটি গড়ে ৩৩ বলে ৩৪ রান করে সানির দ্বিতীয় শিকার হয়ে ফিরেন তামিম ইকবাল। কিছুক্ষণ পর ১৪ বলে ১৮ রানে বিদায় নেন মুমিনুল হক।

এরপর বিপর্যয় সামাল দিতে পারেনি ঢাকা প্লাটুনের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। নিয়ম বিরতিতে উইকেট হারাতে থাকে। যেখানে প্রয়োজন ২৪ বলে ৪১ রান হাতে ছিল ৪ উইকেট। পরবর্তীতে আর কেউ দাঁড়াতে না ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলতে সক্ষম হয় ঢাকা প্লাটুন।

রংপুরের হয়ে বল হাতে তাসকিন, জুনায়েদ, সানি নেন ২টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে এদিন সুবিধা করতে পারেননি রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। মাশরাফির দুর্দান্ত বলে ১০ রান করে ফিরেন এই অজি ব্যাটসম্যান। এদিন দাঁড়াতে পারলেন না নাঈম শেখ ও ডেলপোর্ট। মেহেদী হাসানের বলে ৬ রান করে ডেলপোর্ট ও ১৭ রান করে শাদাবের বলে নাঈম শেখ ফিরলে চাপে পরে রংপুর রেঞ্জার্স।

যদিও একপাশে থেকে দলের বিপর্যয়ে দারুণ ব্যাটিং করতে থাকেন গ্রেগরি। কিন্তু ২ ছক্কা ও ৫ চারে ৩২ বলের মোকাবেলায় ৪৬ রান করে তিনিও বিদায় নেন। এরপর আল-আমীনের ২৪ বলে ৩৫ রান এবং জহুরুলের বলে রানের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে সক্ষম হয় রংপুর রেঞ্জার্স।

ঢাকার হয়ে বল হাতে থিসারা পেরেরা নেন ৩ উইকেট। এছাড়া সাদাব খান ২ এবং মাশরাফি ও মেহেদী নেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রেঞ্জার্স: ১৪৮/৯ (২০)

গ্রেগরি ৪৬, আল-আমিন ৩৫

পেরেরা ৩/২২, মাশরাফি ১/১৭

ঢাকা প্লাটুন: ১৩৮/৯(২০)

তামিম ৩৪, মেহেদী ২০

তাসকিন ২/২৫, জুনায়েদ ২/২২

ফলাফল: ১১ রানে জয়ী রংপুর রেঞ্জার্স

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকাকে হারিয়ে রংপুরের বিদায়

আপডেট টাইম : ১০:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০