ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আহত ৪

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পোশাক কারখানায় আগুনের ঘটনায় দুই নারীসহ চার শ্রমিক আহত হয়েছেন বলে ওই কারখানার শ্রমিকরা জানিয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সংঘটিত এ আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন তারা।

কারখানার শ্রমিক, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর (জরুন) এলাকায় ইসলাম গ্রুপ ইন্ডাস্ট্রিজের ‘ইসলাম ওভেন’ কারখানার ছয়তলা ভবনের পঞ্চম তলায় শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন ওই তলায় থাকা প্যাকেজিং ও স্যাম্পল সামগ্রীর সংস্পর্শে এসে দ্রুত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। আগুনের লেলিহান শিখা ওপরের ছয়তলায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। আগুন নেভাতে গিয়ে দুই নারীসহ চারজন আহত হন। সহকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অগ্নিকাণ্ডের সময় খাবারের বিরতি চলছিল। এ সময় অধিকাংশ শ্রমিক বাইরে গেলেও কিছু সংখ্যক শ্রমিক কারখানায় অবস্থান করছিল।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, সাভার ইপিজেড ও কাশিমপুরের ডিবিএল ফায়ার স্টেশনের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন। তারা প্রায় পৌনে চার ঘণ্টা চেষ্টার পর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে তারা রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে তিনি জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গাজীপুরে পোশাক কারখানার আগুনে আহত ৪

আপডেট টাইম : ১১:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০