ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ভারত সফরে যাচ্ছেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সোমবার (১৩ জানুয়ারি) চারদিনের সফরে ভারত যাচ্ছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ। দুই দেশের তথ্যখাতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে এ সফরে যাচ্ছেন তিনি।

হাছান মাহমুদ নয়াদিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। রোববার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশের তিন মন্ত্রীর দিল্লি সফর বাতিল করা হয়েছে। ডিসেম্বরে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ও পরে স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল করা হয়। দুই মন্ত্রীর সফর স্থগিতের পর যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকও স্থগিত করে বাংলাদেশ।

সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ভারত সফর বাতিল করা হয়। ১৩-১৪ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন রাইসিনা সংলাপে তার উপস্থিত থাকার কথা ছিল। ভারতের নাগরিকত্ব (সংশোধন) আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বিতর্ক তৈরির পর তাদের এসব সফর বাতিল করা হয়।

এদিকে হাছান মাহমুদের এ সফরের সময় পুরো ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার ও বাংলাদেশে আকাশবাণী চ্যানেলের সম্প্রচার উদ্বোধন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দুই দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনের কথা রয়েছে।

এছাড়া দেশের বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে আধুনিকায়নের জন্য অভিজ্ঞতা বিনিময়ে হায়দরাবাদের রামুজী ফিল্ম সিটি পরিদর্শন করবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রীর এ সফরে বেতার, বিএফডিসি ও মন্ত্রীর দফতরের কর্মকর্তারা সফরসঙ্গী হবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ভারত সফরে যাচ্ছেন তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০