ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিস্ময় ডট কমের হ্যাকার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বাংলা ভাষার বৃহত্তম প্রশ্ন ও উত্তরভিত্তিক সমস্যা সমাধানের সাইট বিস্ময় ডট কমের (www.bissoy.com) হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে। ওই হ্যাকারের নাম মো. মোক্তার হোসেন বাবু (২১)।

গতকাল সোমবার রাতে মিরপুরের পল্লবী থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

ইউনিটের সহকারী পুলিশ কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময়ের নেতৃত্বে একটি দল অভিযানটি চালায়। অভিযানের বিষয়ে তিনি জানান, ২০১৯ সালের ২২ ডিসেম্বর বিস্ময় ডট কম নামের একটি বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক হয়। হ্যাকিংয়ের ঘটনায় ১২ জানুয়ারি পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পল্লবীর বানরটেকের ভাড়াবাসা থেকে সাইটের কন্ট্রোল প্যানেল চালানোর সময় হাতেনাতে মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।

এদিকে একই টিমের নেতৃত্বে সোমবার রাতে মগবাজার ক্যাফে ডি-তাজের সামনে থেকে ইমতেয়াজ উদ্দিন শুভ (২৫) নামে আরেক সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়। এ অভিযানের বিষয়ে এসি ধ্রুব জ্যোতির্ময় জানান, বেশ কিছুদিন ধরে কে বা কারা এসিআই মটরস-এর এক্সিকিউটিভ ডিরেক্টরের নামে ফেক ফেসবুক আইডি খুলে মিথ্যা রাজনৈতিক ও এসিআই মটরস-এর বিপক্ষে অপপ্রচার চালাচ্ছিল। এ ঘটনায় ১২ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় ইমতেয়াজের মোবাইল ফোনে ওই ফেক আইডিটি লগ-ইন অবস্থায় পাওয়া যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিস্ময় ডট কমের হ্যাকার গ্রেফতার

আপডেট টাইম : ০৬:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০