ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবককে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুর রহিম নামে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আব্দুর রহিম ওই এলাকার ইলিয়াস সরদারের বাড়ির ভাড়াটিয়া ঈমান আলীর ছেলে। তিনি পেশায় একজন ইলেক্ট্রিক মিস্ত্রি।

নিহতের বাবা ঈমান আলী জানান, গুদারাঘাট এলাকায় ফারুকের ফোন ফ্যাক্সের দোকানের সামনে রহিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাকে এ খবর জানায়। পরে ঘটনাস্থল থেকে গলাকাটা অবস্থায় রহিমকে উদ্ধার করে শহরের খানপুর তিনশ শয্যাবিশিষ্ট হাসপাতাল নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকে তাকে মৃত ঘোষণা করেন।

ঈমান আলী আরও জানান, শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে রহিমকে হত্যা করা হয়েছে।

ফতুল্লা থানা পুলিশ রহিমের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালেক বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবককে গলাকেটে হত্যা

আপডেট টাইম : ১১:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০