ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ত্রুটি দেখছেন না মার্কিন দূত

নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে কোনো ত্রুটি দেখছেন না মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। ঢাকা সিটি নির্বাচনে তার দেশ পর্যবেক্ষক পাঠাবে বলেও জানিয়েছেন তিনি। ঢাকাবাসীকে ভোটে অংশ নিতেও আহ্বান করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূত।

ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এর আগে দুপুর একটার দিকে শুরু হওয়া বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও দুই সদস্য আর সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

ঢাকাবাসীকে সিটি নির্বাচনের ভোটে অংশ নেয়ার আহ্বান জানিয়ে মিলার বলেন, ‘দয়া করে নির্বাচনে অংশগ্রহন করুন। হয়ত কিছু সময়ে নির্বাচন প্রক্রিয়াটি যথাযথ ভাবে কাজ করে না। কিছু সময় এটি গোলযোগ পূর্ন এবং অগোছালোও হয়ে থাকে। তবে নির্বাচন খুবই গুরুত্বপূর্ন প্রক্রিয়া।’

ঢাকা সিটি নির্বাচন নিয়ে ইসির সঙ্গে আলোচনার বিষয়টি উল্লেখ করে মার্কিন দূত বলেন, ‘আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেখতে চেয়েছি। ইভিএম নিয়ে বেশ কিছু শিখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে নির্বাচন শান্তিপূর্ন, উৎসব মূখর পরিবেশে, অবাধ এবং গ্রহনযোগ্য হচ্ছে। আমরা আশা করি এটি অংশগ্রহনমূলক হবে।’

ইভিএম নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এখানকার কর্মকর্তারা আমাকে ইভিএম প্রক্রিয়ায় ভোট গ্রহন নিয়ে ব্যাখ্যা করেছেন। এটি তারা ভোটারদের কাছেও ব্যাখ্যা করেছেন।’

এ নির্বাচনে যারা অংশগ্রহন করতে চায়, যারা ভোটে অংশগ্রহন করতে চায় বা যারা প্রার্থী তাদের প্রত্যেককে অংশগ্রহন করতে দেয়া হবে বলেও আশা ব্যক্ত করের মিলার।

বাংলাদেশে ভোট প্রদানের হার প্রায়ই যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি উল্লেখ করে মিলার বলেন, ‘এটি প্রশংসা করার মতো। এটিও বেশ আশাব্যাঞ্জক যে এখানকার রাজনৈতিক দলের পক্ষগুলো একে অপরকে যোগ্য প্রতিপক্ষ হিসেবে দেখছে।’

ঢাকার নির্বাচন তার দেশ পর্যবেক্ষণ করবে জানিয়ে যুক্তরাষ্ট্রের দূত বলেন, ‘আমরা গত জাতীয় নির্বাচনেও পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষকরা মূলত কূটনৈতিক কোরের সদস্য হবেন। তারা নির্বাচনের দিন গনতান্ত্রিক প্রক্রিয়া দেখবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ত্রুটি দেখছেন না মার্কিন দূত

আপডেট টাইম : ০৫:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০