ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মিরপুরে চলন্তিকা বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ৭ নম্বর ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এর আগেই পুড়ে গেছে শতাধিক ঘর।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি।

তবে প্রত্যক্ষদর্শী ও ওই বস্তির বেশ কয়েকজন বাসিন্দা জানান আগুনে বস্তিটির শতাধিক ঘর পড়ে গেছে।

এর আগে ভোর সোয়া চারটার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরসহ নগরীর বিভিন্ন স্টেশনের ১৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস।

মিরপুর-৭ নম্বর সেকশনে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা পর্যন্ত ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে গড়ে তোলা এই বস্তিতে আরও একবার আগুন লেগেছিল। পাঁচ মাস আগে ২০১৯ সালের ১৬ আগস্ট সন্ধ্যায় বস্তিটিতে আগুন লেগেছিল। আগুনে বস্তির প্রায় আড়াই হাজার ঘরের মধ্যে একটি বড় অংশ ওই আগুনে পুড়ে গিয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মিরপুরে চলন্তিকা বস্তির আগুন নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ০৮:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০