ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কেরানীগঞ্জে দেয়াল ধসে শিশুসহ দুজন নিহত

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একটি নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে শিশুসহ দুজন নিহত এবং আহত হয়েছে আরও দুজন। রবিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কালিন্দী ইউনিয়নের গোকপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলো– নির্মাণশ্রমিক মো. বাবু (২৪) এবং স্থানীয় শিশু রাহিম (৭)। আহতরা হচ্ছে– নির্মাণশ্রমিক মো. রুবেল (২৮) ও মো. হারুন (৬৫)। নিহত রাহিম বোরহানীবাগ মারকাজুল মাদ্রাসার শিশুশ্রেণির ছাত্র। তার বাবার নাম মো. আওকাত হোসেন। অপর নিহত বাবুর বাবার নাম নাগর বেপারী। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জে।

প্রত্যক্ষদর্শী মো. আনোয়ার হোসেন জানান, সকালে বেল্লাল নামে এক ব্যক্তির জমিতে নিহত বাবুসহ কয়েকজন নির্মাণশ্রমিক কাজ করছিল। ওই জমির পাশে শিশু রাহিম খেলা করছিল। এ সময় ওই জমির পাশে হাজী বুলেট নামে এক ব্যক্তির বাড়ির দেয়াল হঠাৎ তাদের ওপর ধসে পড়ে। আশপাশের লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাহিম ও নির্মাণশ্রমিক বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মো. রুবেল ও মো. হারুন সেখানে ভর্তি রয়েছেন।

এই দুর্ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল এবং কেরানীগঞ্জ মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

কেরানীগঞ্জে দেয়াল ধসে শিশুসহ দুজন নিহত

আপডেট টাইম : ১১:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০