ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ইফার নতুন মহাপরিচালকের যোগদান

বিশেষ প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক হিসেবে গতকাল সোমবার সকালে যোগদান করেছেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আনিস মাহমুদ। তিনি সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত মহাপরিচালক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে গত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) আনিস মাহমুদকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা আনিস মাহমুদ ১৯৯১ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় এসিল্যান্ড, ইউএনও, এডিসিসহ নেত্রকোণা ও খুলনার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একটি পরিচিতি সভা করেন।

এসময় মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তারই হাতে গড়া প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারা অত্যন্ত সৌভাগ্যের। এ পদে তাকে নিয়োগের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় ই-নথি চালু, পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা ও বিধি-বিধানের আলোকে কাজ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মু. আব্দুল হামিদ জমাদ্দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহমদ, ৫৬০ মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ইফার নতুন মহাপরিচালকের যোগদান

আপডেট টাইম : ১১:১৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০