ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

১২ এপ্রিল ঢাকাকে ‘ইয়ুথ ক্যাপিট্যাল’ হিসেবে উদ্বোধন

বিশেষ প্রতিেবেদক: বাংলাদেশের রাজধানী ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিট্যাল হিসেবে ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ইয়ুথ ক্যাপিট্যালের উদ্বোধন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

তিনি বলেছেন, ‘মুজিববর্ষকে আকর্ষণীয় ও স্মরণীয় করে রাখতে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে উদযাপন করবো। গত বছরের ২৫ ডিসেম্বর ওআইসি আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি প্রদান করে। যার মাধ্যমে বঙ্গবন্ধুকে আমরা সারা বিশ্বের কাছে নতুনভাবে উপস্থাপন করতে পারবো। আগামী ১২ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইয়ুথ ক্যাপিটালের উদ্বোধন করা হবে।’

আজ (বুধবার) জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে মুজিববর্ষের বিশেষ ক্যালেন্ডার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘২০২০ সাল বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর এটি। বছরটি যথাযোগ্যভাবে উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১০০টি ক্রীড়া ইভেন্ট আয়োজন করছি।’

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

১২ এপ্রিল ঢাকাকে ‘ইয়ুথ ক্যাপিট্যাল’ হিসেবে উদ্বোধন

আপডেট টাইম : ০৪:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০