ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ওয়ালটনের সংগ্রহ ১৭০

ক্রীড়া প্রতিবেদক : বিসিবি নর্থের বিপক্ষে প্রথম ইনিংসে ১৭০ রান তুলেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। বল হাতে ৫ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডে জয়ের খোঁজে সিলেট গিয়েছে ওয়ালটন। কিন্তু চারদিনের ম্যাচের শুরুটা ভালো হলো না দুইবারের চ্যাম্পিয়নদের।

টস হেরে ব্যাটিং করতে নেমে ১৭০ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস। একমাত্র রকিবুল হাসান ছাড়া কোনো ব্যাটসম্যানই পারেননি বড় ইনিংস খেলতে। ডানহাতি ব্যাটসম্যান ১২৭ বলে ৭০ রান করেছিলেন। এছাড়া শুভাগত হোম ২১, জাকের আলীর ব্যাট থেকে ১৯ রান আসে। শেষ পর্যন্ত টিকে ছিলেন আরাফাত সানী। ২৫ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

ইনিংসের শুরু থেকে আগুন ঝরা বোলিং করেন তাসকিন। প্রথম স্পেলেই পকেটে পুরেন ৩ উইকেট। মধ্যাহ্ন বিরতির পর পেয়েছেন আরও ২ উইকেট। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন ডানহাতি পেসার। ৫৪ রানে ৫ উইকেট নেন তাসকিন। ২ উইকেট পেয়েছেন সালাউদ্দিন শাকিল। ১টি করে উইকেট পান সুমন, আরিফুল ও এনামুল হক জুনিয়র।

এর আগে টস জিতে বিসিবি নর্থের অধিনায়ক নাঈম ইসলাম বোলিংয়ের সিদ্ধান্ত নেন। এ ম্যাচে ওয়ালটনকে নেতৃত্ব দিচ্ছেন শুভাগত হোম। প্রথম রাউন্ডে ওয়ালটনের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলে ডাক পেয়ে শান্ত গিয়েছেন পাকিস্তানে।

ওয়ালটনের বিপক্ষে মাঠে ফিরেছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের এ ক্রিকেটার চোটের কারণে বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি। বিপিএলের শেষ দিকে মুশফিকের ডানপায়ের পেশিতে টান পড়ে।

ওয়ালটন সেন্ট্রাল জোন: আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব, শাহনাজ আহমেদ, রকিবুল হাসান, তাইবুর রহমান, শুভাগত হোম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শহীদুল ইসলাম,আরাফাত সানী, মুস্তাফিজুর রহমান, জাকের আলী, মোহাম্মদ নাঈম শেখ, ইফরান হোসেন, সোহরাওয়ার্দী শুভ ও নাজমুল ইসলাম অপু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ওয়ালটনের সংগ্রহ ১৭০

আপডেট টাইম : ০৭:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০