ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সরকারি সফরে আবুধাবি যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড আরবান ফোরামে যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ওয়ার্ল্ড আরবান ফোরামে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর ৯ ফেব্রুয়ারি ‘সাংস্কৃতিক উদ্ভাবনের অগ্রায়ন ও অর্থায়নে জাতীয় কৌশল : চ্যালেঞ্জ ও ভালো উদাহরণ’ বিষয়ে মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে। পরবর্তীতে ‘ভয়েসেস ফ্রম সিটি’স’, ‘নেটওয়ার্কিং ইভেন্ট’-সহ ফোরামের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং কান্ট্রি স্টেটমেন্ট প্রদান করবেন। ফোরামে যোগদান শেষে আগামী ১৩ ফেব্রুয়ারি গণপূর্তমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

‘সিটি’স অব অপরচুনিটিস-কানেক্টিং কালচার অ্যান্ড ইনোভেশন’ থিম নিয়ে ৮-১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড আরবান ফোরামের দশম সেশন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

ইউএন-হ্যাবিটেটের আয়োজনে নগরসমূহের চ্যালেঞ্জের ওপর অন্যতম অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সভা হচ্ছে ওয়ার্ল্ড আরবান ফোরাম।

টেকসই নগরায়ণের জন্য অংশীজন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, অন্তর্ভুক্তিমূলক উন্মুক্ত বিতর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে টেকসই নগর উন্নয়নে সমন্বিত জ্ঞানের প্রসার, টেকসই নগরায়ণের অগ্রসরতায় সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি ওয়ার্ল্ড আরবান ফোরামের উদ্দেশ্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা

সরকারি সফরে আবুধাবি যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০